ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীতে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে যুবক আহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে এক সালিশি বৈঠকে মো. এমরান হোসেন (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় আহত এমরানের পিতা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামীয় ১২ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের কলিমুল্লা বাড়ির মো. ওসমানের ছেলে।

আরও পড়ুন  বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

আহত এমরান বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন এমরানের পিতা মো. ওসমান।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সকালে মাছের প্রজেক্টে খাদ্য দেওয়া নিয়ে এমরানের সাথে কথা কাটাকাটি হয় সারোয়াতলী ইউনিয়নের আহমদ মিয়ার ছেলে শওকত হোসেনের। এসময় এমরানকে মারধর করে শওকত। বিষয়টি সমাধানের জন্য এলাকাবাসী শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সালিশি বৈঠকের আয়োজন করেন। এ বৈঠকে শওকত সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় এমরানকে মারধরসহ পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি স্থানীয় এসএম মহিউদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে কৃষি কাজ ও মাছের প্রজেক্ট দেখাশোনা করে।

আরও পড়ুন  বন্যা দুর্গতদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভিকটিমের পিতা মো. ওসমান। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ