ঢাকা, -

আলোচিত সংবাদ

ব্যাংকের ভেতরে ঢুকে ২১ লাখ টাকা ছিনতাই করলো ২পুলিশসহ ৫ জন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার পল্টনে একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ২ জন কনস্টেবলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় আইএফআইসি ব্যাংকের পল্টন উপশাখায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় করপোরেট আইডিয়াজ নামের একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন পল্টন থানায় মামলা করেন।

মামলার অভিযোগে তিনি বলেছেন, আমার প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার মো. আজিম ২১ লাখ ৫ হাজার টাকা নিয়ে আইএফআইসি ব্যাংক লিমিটেডের উপ-শাখায় গিয়েছিলেন। সেখানে তিনি প্রতিষ্ঠানের এক গ্রাহকের হিসাবে ১ লাখ টাকা জমা করে বাকি টাকা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আরেকটি ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ডিএমপির পোশাকে থাকা দুইজন আজিমকে জোর করে বাইরে নিয়ে আসেন। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বলেন, আজিমের নামে মামলা আছে এবং তিনি যে টাকা বহন করছেন তা অবৈধ।

আরও পড়ুন  চান্দগাঁওয়ে আশ্রয় দেয়ার নামে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

অভিযোগে বলা হয়, এরপর তারা টাকাসহ আজিমকে মোটরসাইকেলে তুলে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে মুগদা এলাকায় নামিয়ে দেন। ব্যাংকের সিসিটিভি ফুটেজে এই ঘটনাটি ধরে পড়ে।

আজিম ফোন করে টাকা ছিনতাই হওয়ার খবর দেওয়ার পর থানায় মামলা করেন আবদুল্লাহ আল মামুন।

দিন-দুপুরে ব্যাংকের ভেতর থেকে অবিশ্বাস্য কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনা জানাজানির পরপরই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশসহ একাধিক টিম। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানের পর সন্ধ্যায় ছিনতাইয়ে জড়িত দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় মারমা যুবককে গুলি করে হত্যা

গ্রেপ্তার দুই কনস্টেবল হলেন- মাহাবুব ও আসিফ। অন্য তিনজন হলেন- কর্পোরেট আইডিয়াসের কর্মী শাহজাহান, দোকান কর্মী হৃদয় ও তার বন্ধু রাসেল।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, এই ঘটনায় আমরা এখন পর্যন্ত দুইজন কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছি এবং ছিনতাই হওয়া ২০ লাখ টাকা উদ্ধার করেছি। আমরা জানতে পেরেছি ওই দুই কনস্টেবল ডেমরা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন  চট্টগ্রামে মালিকবিহীন লাগেজে ১ কোটি ৪৮ লাখ টাকার সোনা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ