আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে ভারতে পালানোর সময় সীমান্তে বিজিবি তাকে আটক করে।

বিজিবির সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজিবির হাতে আটক হন।















