দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ৮টি ভারতীয় ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে আলুর ট্রাক বন্দরে এসে পৌঁছায়।
এ আলুর চালানটি আমদানি করেছেন ইন্ট্রিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ নামের আমদানিকারক। রপ্তানিকারক ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস নামের একটি প্রতিষ্ঠান।
ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিএন্ডএফএজেন্টর প্রতিনিধি মাসুম বিল্লা জানান, বৃহস্পতিবার সকালে ভারতীয় ৮টি ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি করেছে। যার প্রতি মেট্রিক আলু আমদানি করতে খরচ পড়ছে ১৯৪ মার্কিন ডলার। এছাড়া আলুর চালানটি আগামী রবিবার (১৭ মার্চ) খালাস হবে বলে তিনি জানান।
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম জানান, ১৪ মার্চ সকালে ৮টি ভারতীয় ট্রাকে ২০০ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ আলুর চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিএন্ডএফ এজেন্ট নামের একটি প্রতিষ্ঠান। এছাড়া এ আলুর চালানটি দ্রুত খালাস দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান তিনি।














