ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারত থেকে কলা গাছের ভেলায় এল গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ ভারত থেকে ধরলা নদী দিয়ে কলা গাছের ভেলায় ভেসে এসেছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুমারটারী সীমান্তের ৯২৭ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব পিলার এলাকার ধরলা নদী দিয়ে মরদেহটি ভেসে আসে।

নিহতের নাম রফিকুল ইসলাম টেরা (২২)। সে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর চওড়াটারী গ্রামের হায়দার পাগলার ছেলে।

আরও পড়ুন  পতেঙ্গায় স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে স্বামী

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা জানান, দুপুরে কুমারটারী সীমান্তের ৯২৭ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব পিলার এলাকা দিয়ে তার গুলিবিদ্ধ মরদেহ কলাগাছের ভেলায় করে বাংলাদেশি সীমান্ত পার করেন এক ভারতীয় নাগরিক। পরে স্থানীয়রা রফিকুলের পরিচয় নিশ্চিত করে।

ধারণা করা হচ্ছে, ভারতের পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভারতীয় অংশে উত্তেজনা চলছিল। রফিকুল ও তার সহযোগী মিলে ভারতীয় অংশে নির্বাচন উপলক্ষে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। পরে মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দেয় বাংলাদেশের দিকে।

আরও পড়ুন  বোয়ালখালীতে প্রাইভেট চেম্বারে রোগীর স্বজনকে যৌন নিপীড়নের অভিযোগ

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ নো ম্যান্স ল্যান্ডে হওয়ায় উদ্ধার করতে পারেনি বিজিবি।

মোঘলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, দুর্গাপুর সীমান্তে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা মেরেছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ