ঢাকা, -

আলোচিত সংবাদ

মদুনাঘাটে ১০০ লিটার ছোলাই মদসহ সিএনজি জব্দ, আটক ২

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কাপ্তাই হতে চট্টগ্রাম শহর গামী সডকের মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগারের সামনে থেকে একশত লিটার ছোলাই মদসহ দুই কারবারিকে আটক এবং ব্যবহারের সিএনজি গাড়ি জব্দ করেছে হাটহাজারি থানার মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ। 

সোমবার (১৭ জুলাই) রাতে ভয়েস অফ এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

তিনি বলেন, হাটহাজারী সার্কেলের মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার জনাব শোয়েব আহমেদ সাহেবের দিক নির্দেশনায়। অফিসার ইনচার্জ হাটহাজারী সাহেবের সার্বিক তত্ত্বাবধানে, আইসি মদুনাঘাট এবং এস আই আলমগীর হোসেন ও এ এস আই সুমন হোসেন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা কালে কাপ্তাই হতে চট্টগ্রাম শহর গামী সডকের মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগারের সামনে রাস্তার উপরে গোপন সংবাদের ভিত্তিতে ১০০(একশত)লিটার দেশীয় তৈরি চোলাই মদ, একটি চট্টগ্রাম-থ (১২-৪৯৬০) সিএনজি গাড়ী জব্দসহ দুই জন কারবারিকে আটক করা হয়।আটককৃতরা হলেন- মো: নাসের (৪৩)। তিনি রাঙ্গুনিয়া পোমরা এলাকার আজিম নগর দানু মেম্বারের বাড়ির মৃত আবু শামার ছেলে। মো: নয়ন (৩০)। তিনি রাঙ্গুনিয়ার পুর্ব বেতাগীর চেংখালী হাজী মুন্সি মিয়ার বাড়ির নুর আলম প্রকাশ জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুন  নবীকে কটূক্তি, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা; মহাসড়ক অবরোধ

অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া চলমান। আমাদের মাদক বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ