ঢাকা, -

আলোচিত সংবাদ

মহাসড়কে অ্যাম্বুলেন্স ও এক্সকেভেটরের সংঘর্ষ, নিহত ৪

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গোপালগঞ্জের সদর উপজেলায় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও এক্সকেভেটরের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক।

আরও পড়ুন  'কক্সবাজার এক্সপ্রেস'র সাথে কাঠবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ

তিনি জানান, রোগীসহ চারজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক্সকেভেটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাভেদ মাকসুদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় অ্যাম্বুলেন্স ও এক্সকাভেটরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ছয়জন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  পটিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চারজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ