- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মাঝরাতে গুলশান থানায় শাকিব খান

মাঝরাতে ভুঁয়া প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

শনিবার (১৮ মার্চ)  রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান থানায় প্রবেশ করেন। এখনো সেখানে অবস্থান করছেন।

থানার বাইরে বিপুলসংখ্যক সংবাদকর্মী অবস্থান করছেন। তবে মামলার ব্যাপারে এখনো শাকিব খান মুখ খোলেননি।

গত ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ নিয়ে চলচ্চিত্রের তিন সমিতিতে অভিযোগ করেন ‘অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।

আরও পড়ুন  দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি সাড়ে ১৮ লাখ: ইসি

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে শাকিব গ্রেফতারও হয়েছিলেন। শাকিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত করেছে এবং প্রয়োজনে এ সম্পর্কিত নথি তিনি সরবরাহ করবেন।

তার ওই অভিযোগে শাকিবের ঠিক সময়ে শুটিংয়ে না আসা, ব্যয়বহুল যৌনাচার আর নারী সহপ্রযোজককে ধর্ষণের বিস্তারিত তথ্যও উল্লেখ করেন। যদিও অভিযোগের পরদিন বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তরাঁয় বিরোধ মেটাতে আলোচনায় বসেছিলেন শাকিব খান, প্রযোজক খোরশেদ আলম খসরু ও রহমত উল্লাহ।

আরও পড়ুন  অগ্নি সংযোগ ঠেকাতে র‍্যাবের পাহারায় ছাড়বে দূরপাল্লার বাস

এ প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু সময় সংবাদকে জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে ওই প্রযোজকের দ্বন্দ্ব সমাধান করতে আমরা আলোচনায় বসেছিলাম। কিন্তু এখনও তা মেটেনি। চেষ্টা করা হচ্ছে দ্বন্দ্ব মেটানোর।