ঢাকা, -

আলোচিত সংবাদ

মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যানকে কোপাল সন্ত্রাসীরা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীকে (৫১) কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

সোমবার (১০ জুলাই) রাত ১২টার দিকে তার বাংলোতে এ ঘটনা ঘটে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জাহেদ চেয়ারম্যান স্থানীয় উপজেলার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নের টানা দু’বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন  জালিয়াতির মাধ্যমে রেলওয়ের ৬৩৯ প্লট বরাদ্দের চেষ্টা, দুদকের মামলা

পরিবার সূত্রে জানা গেছে, রাতে জাহেদ চেয়ারম্যান তার বাংলোতে ছিলেন। প্রায় সময় তিনি বাংলোতে থাকেন। ঘটনার দিন রাতে দুর্বৃত্তরা তার উপর হামলা করেন। এতে করে মাথায় ও পায়ে মারাত্মক জখম হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাংলোতে কাজ করতে আসা নতুন দু’জন শ্রমিক সহ অজ্ঞাত কয়েকজন মিলে চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর উপর হামলা করেছে বলে বাংলোর কেয়ারটেকার টিপু জানিয়েছেন। থানায় এ বিষয়ে এখনো কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  হাটহাজারীতে মন্দির ভাঙচুরের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ