ঢাকা, -

আলোচিত সংবাদ

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, আহত ৪

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ঢাকার উত্তরার বাসিন্দা মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) এবং তার তিন বছরের মেয়ে মুসকান।

আরও পড়ুন  শাহজালাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা থেকে পরিবার নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গোলাম সরোয়ার। পথে মিরসরাইয়ের ঠাকুরদিঘী এলাকায় এসে তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা-মেয়ে।

দুর্ঘটনার পর মিরসরাই ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত অবস্থায় পরিবারের অন্য সদস্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  বোনের বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ 'মিশু', সাতকানিয়ায় মরদেহ উদ্ধার

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে। গোলাম সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হলেও বর্তমানে তারা শঙ্কামুক্ত। আহত আরও দুই যাত্রীকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ