ঢাকা, -

আলোচিত সংবাদ

মিরসরাইয়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকার সুপার ডাইক বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় ও বয়স শনাক্ত করা তাৎক্ষণিক সম্ভব হয়নি।

শনিবার (১৭ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ময়মনসিংহের ত্রিশালে ১০০ ভিক্ষুককে পুনর্বাসন

সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নদীর পাড়ে মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। শনিবার সুপার ডাইক বেড়িবাঁধ এলাকায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় কাপড় প্যাঁচানো ছিল।

ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় ও বয়স শনাক্ত করা যায়নি জানান এ নৌ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  বান্দরবানের নীলগিরি এলাকায় পাহাড় ধস, যানবাহন চলাচল বন্ধ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ