ঢাকা, -

আলোচিত সংবাদ

মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মায়ের দাবি হত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মীরসরাই উপজেলায় রোকছানা আক্তার (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার খিলমুরালি এলাকায় এই ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

স্বামী নাজিম উদ্দীনের ( ২৭) দাবি কৃষি কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা বিষ পান করে আত্মহত্যা করেছে তার স্ত্রী রোকছানা।

আরও পড়ুন  খুলশীর ময়লার স্তূপে মানুষের কাটা হাত

নিহত রোকছানার মা বিবি আয়েশা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে প্রায় সময়ই নির্যাতন করতো স্বামী আর শাশুড়ি।  বাপের বাড়ি যেতে দিতো না, সব সময় যৌতুকের  জন্য ফোন করতো। তারা যৌতুকের জন্য আমার মেয়েকে বিষ খাইয়ে হত্যা করেছে।

খিলমুরালির এলাকার নাজিম উদ্দীনের সাথে উপজেলার কাটাছড়া ইউনিয়নের নিহত রোকছানার বিয়ে হয় ৫ বছর আগে। তাদের  আব্দুল্লাহ (৫) নামের একটি শিশু সন্তান রয়েছে। রোকছানার মৃতদেহ জোরারগঞ্জ থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।‌

আরও পড়ুন  একসাথে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ