ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে আরজু আক্তার (২২) নামে গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

নিহত আরজু আক্তার ওই বাড়ীর প্রবাসী মোহাম্মদ বাদশার স্ত্রী। মোহাম্মদ রায়হান নামে ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাদের।

জানাযায়, সকাল ৯টার দিকে নিহত গৃহবধুর সন্তান রায়হান রুম থেকে কান্না করতে থাকেন। তার কান্নার শব্দ পেয়ে পরিবারের লোকজন তার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে দেখতে পায় তীরের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় ঝুলে আছে আরজু আক্তার।

আরও পড়ুন  ডেঙ্গু: চট্টগ্রামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৩

পরে স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের ভাসুর মোহাম্মদ হোসেন বলেন, আমরা দুই ভাইয়ের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে কারো কোন ঝগড়াবিবাদ নেই। হঠাৎ কি জন্য সে আত্মহত্যা করলো তা জানি না।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন  সাবেক মেয়র আ জ ম নাছির আহত

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ