- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

মোবাইলে পরিচয়, কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামে এনে যুবতীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

মোবাইল ফোনে পরিচয় অতঃপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে চট্টগ্রামে এসে কিশোরগঞ্জের এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবতীকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে নগরীর বন্দর থানা এলাকার মধ্যম গোসাইলডাঙ্গা রহিম কন্ট্রাক্টারের ভাড়াঘর থেকে ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  বিআরটিএ'র সার্ভার হ্যাক করে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৬

গ্রেপ্তারকৃত গাজী মো. হানিফ বরগুনা জেলার পাথরঘাটা ছোনবুনিয়া এলাকার গাজী বাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি মোবাইলে নিজেকে ৩০ বছর বয়সী নাছির নামে পরিচয়ে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক করেন। পরে বিয়ের আশ্বাসে তাকে চট্টগ্রামে ডেকে নেন। গত ২৪ মে ভোরে কিশোরগঞ্জ থেকে বাসে করে চট্টগ্রামে যান ওই তরুণী। পরে ভিকটিমকে তিনি রিসিভ করেন এবং বলেন নাছির তাকে রিসিভ করতে পাঠিয়েছেন। এরপর ভিকটিমকে নিজের বাসায় নিয়ে যান।

আরও পড়ুন  দক্ষিণ চট্টগ্রামে উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে যারা বিজয়ী

বাসায় গিয়ে ভিকটিম নাছিরের (প্রেমিক) কথা জিজ্ঞেস করলে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি বলেন সে চাকরির কাজে ব্যস্ত রয়েছে, আগামীকাল সকালে আসবে। এরপর বুধবার দিনগত রাত দুইটার দিকে ভিকটিমকে ধর্ষণ করেন অভিযুক্ত। পরে ভিকটিম প্রতারণার বিষয় বুঝতে পেরে বন্দর থানার শরণাপন্ন হলে বৃহস্পতিবার দিনগত রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি বলেন, এ ঘটনায় ভিকটিম মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে চালান করা হয়েছে।

আরও পড়ুন  ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ২৫, হাসপাতালে ৬