ঢাকা, -

আলোচিত সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর আগমনে বিশৃঙ্খলা, বিএনপির কর্মী আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। এসময় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় সন্ধ্যায় তাকে আটক করা হয়।

প্রধামনন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে রবিবার সন্ধ্যায় আনন্দ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় যুক্তরাষ্ট্র বিএনপি।

আরও পড়ুন  আদার দামে কৃত্রিম কারসাজি, প্রশাসনের নজরদারির দাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর থেকে যাওয়ার পথে দেখা যায়, রাস্তার দুই পাশে দুই দলের নেতাকর্মীরা অবস্থান করছে। তাদের সামলাতে হিমশিম খাচ্ছেন নিউইয়র্ক পুলিশ। এসময় স্লোগান দিতেও দেখা যায় তাদের। দুই দলই পক্ষে-বিপক্ষে স্লোগান দেয়।

এদিন সন্ধ্যা থেকেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন আওয়ামী লীগ নেতারা। বিমানবন্দরের আরেক দিকে অবস্থান নেন বিএনপিও। এসময় বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। তখনই বিএনপির ওই কর্মীকে আটকের ঘটনা ঘটে।

আরও পড়ুন  জি-৭ জোট সম্মেলনে জেলেনস্কি, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ