- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

যুদ্ধবিরতির পরও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পরও ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বুধবার (৮ এপ্রিল) ভোরে চালানো এই হামলায় মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কা পুরোপুরি শেষ হয়নি। এই প্রেক্ষাপটে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রতিরোধমূলক অভিযানের অংশ হিসেবে নতুন এই বিমান হামলা চালানো হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমার বদলে অনিশ্চয়তা আরও বেড়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামসহ ৪ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণার পর রাজধানী তেহরানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায়। বুধবার ভোর থেকেই শহরের বিভিন্ন সড়কে মিছিল, স্লোগান এবং উদ্‌যাপনের খবর পাওয়া গেছে। দীর্ঘদিনের উত্তেজনার পর আপাতত সংঘাত থেমে যেতে পারে- এমন সম্ভাবনাই সাধারণ মানুষের মাঝে আশাবাদ তৈরি করেছে।

আরও পড়ুন  হাটহাজারী উপজেলা নির্বাচনে আ.লীগের হেভীওয়েট প্রার্থীরা

তবে যুদ্ধবিরতির মধ্যেও নতুন হামলার ঘটনা প্রমাণ করছে যে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। কূটনৈতিক আলোচনা এগোলেও মাঠের বাস্তবতায় দুই পক্ষই এখনো সতর্ক অবস্থানে রয়েছে। ফলে এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের সামরিক ও রাজনৈতিক পদক্ষেপের ওপর।

সূত্র- আল জাজিরা