- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রাঙ্গুনিয়ায় মারমা যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে শিবুউ মারমা (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এই ঘটনা ঘটে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত শিবুউ মারমা সরফভাটা বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।

আরও পড়ুন  বাঁশখালীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক মাদ্রাসা শিক্ষক আটক

জানা গেছে, নিহত শিবুউ মারমা বৃহস্পতিবার স্ত্রীসহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় শ্বশুরবাড়ি যান। স্ত্রীকে বাপের বাড়ি রেখে শুক্রবার নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে সরফভাটা খাইন্দার কুল এলাকায় এলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহত যুবকের বুকের কাছে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক কারা এই ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টা এখন আজারবাইজানে