ঢাকা, -

আলোচিত সংবাদ

রাঙ্গুনিয়ায় সড়কের পাশে পড়েছিল যুবকের লাশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়কের পাশ থেকে মো. আল-আমিন নামের ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার গাবতল এলাকার এনডিই কোম্পানি লিমিটেডের রাস্তার পূর্বপাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী বলে জানা গেছে। আল-আমিন গাজীপুর শ্রীপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মো. শহিদ ইসলামের ছেলে।

আরও পড়ুন  তেলাপোকা মারার বিষ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যা

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ইসলামপুর গাবতলা এলাকা থেকে আমরা একটি লাশ উদ্ধার করেছি। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা এ মুহূর্তে বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ