- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে দেড়টার দিকে হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের ই/২ ব্লক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়।

আরও পড়ুন  রাতে চট্টগ্রাম নগর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

তিনি বলেন, পুলিশের উপস্থিতিতে চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের কাঁটাতারের ৪০০ মিটার বাইরে থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, কেউ হত্যা করে লাশটি রেখে চলে গেছে। আমরা এই লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, লাশটির সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  রামুতে ছুরিকাঘাতে নিহত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার