ঢাকা, -

আলোচিত সংবাদ

শপথ নিলেন এনসিপির নির্বাচিত ৬ এমপি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত ছয় সংসদ সদস্য।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তাদের শপথ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় নির্বাচনি ঐক্যের দল এনসিপি। দলটির ছয় এমপি হলেন- নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মোজাহিদ।

আরও পড়ুন  হাটহাজারীতে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া যুবকের লাশ উদ্ধার

এদিকে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তবে সংসদে অধিবেশন চালু হওয়ার পর এই শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এদিকে জামায়াতে ইসলামী ১১দলীয় জোটের নির্বাচিতরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটিই শপথ নিয়েছেন।

আরও পড়ুন  আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতেই চেয়ার ছোড়াছুড়ি

এর আগে নবনির্বাচিতদের দুটি শপথের প্রস্তুতি নিয়ে রেখেছিল জাতীয় সংসদ সচিবালয়।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। কিন্তু বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

আরও পড়ুন  সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের মুক্তি চেয়ে ড. ইউনূসকে চিঠি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ