ঢাকা, -

আলোচিত সংবাদ

শবে বরাতের রাতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের চকরিয়ায় শবে বরাতের রাতে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা হোছাইনগীর (৩৬) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

নিহত ব্যাক্তি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকায়। ঘাতক ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু (১৭) মো. হাসানগীরের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

আরও পড়ুন  রাউজান ব্রাহ্মণহাটে কার সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

ওসি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বিকালে হোছাইনগীরের স্ত্রীর সাথে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়ার সূত্র ধরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে তার ভাতিজা ফোরকান বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

এ সময় লোকজন এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন  মোস্তাকিমকে থানা হাজতে নির্যাতনের অভিযোগ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ