ঢাকা, -

আলোচিত সংবাদ

শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করবে ভারত: প্রেস সচিব

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।  বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ড. ইউনূস।

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উত্থাপনের সময় মোদি নেতিবাচক ছিলেন না; যা দেখে আশাবাদী প্রেস সচিব শফিকুল আলম।  তার বিশ্বাস, শেখ হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত।

আরও পড়ুন  আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

শনিবার (৫ এপ্রিল) বিকেলে ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের বিষয় নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি পোস্টে লিখেছেন, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।

আরও পড়ুন  'বড়দিনে' ইসরায়েলি হামলায় নিহত ৭৮ ফিলিস্তিনি

আর যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব!

এ ছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল যে, ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সাথে নয়!

আরও পড়ুন  জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

যেমন অধ্যাপক ইউনূস সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে ‘সর্বোত্তম সম্পর্ক’ চাই। তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ