ঢাকা, -

আলোচিত সংবাদ

ষোলশহর ২ নম্বর গেটে টিকটিকি গাড়ির ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি টিকটিকি (টেম্পু) গাড়ির ধাক্কায় ৬৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে ২ নম্বর গেটের মেয়র গলি মুখে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন।

আরও পড়ুন  '৯৯৯ এ ফোন করে জানানো যাবে নির্বাচনের অনিয়ম'

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুই নম্বর গেট এলাকায় এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। পেছন থেকে টিকটিকি গাড়ি তাকে ধাক্কা দিলে ওই পথচারী গুরুতর আহত হয়। তবে এখনো লোকটির নাম পরিচয় জানা যায়নি। গাড়ির চালক আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন  মেঘনায় যাত্রীবাহী ২ লঞ্চের সংঘর্ষ, নিহত ২

বর্তমানে লোকটির মরদেহ চমেক হাসপাতালের ৫ তলার ২৮ নাম্বার ওয়ার্ডে আছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ