ঢাকা, -

আলোচিত সংবাদ

সুপার এইটে খেলবে বাংলাদেশ, রাষ্ট্রপতির অভিনন্দন

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নেপালকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে স্থান করে নেয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৭ জুন) এক বার্তায় রাষ্ট্রপতি জাতীয় দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

ওই বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সুপার এইটেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আরও পড়ুন  শেষ শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এখন ঢাকায়

প্রসঙ্গত, গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নেপালকে ২১ রানে হারিয়েছে টাইগাররা। কিংস্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৮৫ রানে অলআউট হয় নেপাল। ফলে ২১ রানে জয় পায় বাংলাদেশ।

আরও পড়ুন  পাকিস্তানে গ্যাস-তেল উত্তোলন কেন্দ্রে সন্ত্রাসী হামলা, ৪ পুলিশসহ নিহত ৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এক আসরে ৩ ম্যাচ জয় পেল টাইগাররা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ