ঢাকা, -

আলোচিত সংবাদ

সৈয়দপুরে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সৈয়দপুরে রুমানা(১৪) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী)  বিকাল ৫ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নং ওয়াডের তেলিপাড়ায়।

নিহত স্কুল ছাত্রী হলেন ওই এলাকার কফিল উদ্দীন ও শামিমা দম্পতির ৩য় কন্যা ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের দাদা  মনসুর আলী জানান, ওই সসয় রুমানা গোসলখানায় যায়। এরপর গোসলের জন্য গভীর নলকূপের বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে বিদ্যূতায়ীতের ঘটনা ঘটে।

আরও পড়ুন  চট্টগ্রামে মমতা মাতৃসদনের অপারেশন থিয়েটারে আগুন

এ সময় তার মা শামিমা ও বড় বোন সুমনা গোসলখানা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে হাসপাতাল কতৃপক্ষ বলছে নিহতের গলায় দৃশ্যমান ছিল পেচানো কালো দাগ। এর কারণে থানায় জানানো হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন  সীতাকুন্ডের অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ: ঘটনাস্থলে নেই মালিকপক্ষ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ