ঢাকা, -

আলোচিত সংবাদ

সৌদিতে ঈদ-উল- আযহা উদযাপিত হবে ২৮ জুন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসছে ২৮ জুন সৌদি আরবে ঈদ-উল- আযহা উদযাপিত হবে।

রবিবার (১৮ জুন) সৌদি আরবের আকাশে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ২৮ জুন ঈদ-উল- আযহা উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস বা হজ্ব অনুষ্ঠিত হবে ও ২৮ জুন উদযাপিত হবে ঈদ-উল- আযহা।

আরও পড়ুন  মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ

এর আগে ঈদ-উল-আযহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) ঈদ উদযাপিত হবে।

রবিবার জিলহজ্ব মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া সরকার আগামী ২৯ জুন পবিত্র ঈদ-উল- আযহা উদযাপনের ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাইতেও একই দিন ঈদ-উল- আযহা উদযাপিত হবে।

আরও পড়ুন  বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

অপরদিকে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি মাসের ২৯ তারিখ ইন্দোনেশিয়ায় ঈদ-উল- আযহা উদযাপিত হবে।

হিজরি জিলহজ্ব মাসের ১০ তারিখে পালিত হয়ে থাকে ঈদ-উল- আযহা।

এদিকে, পবিত্র ঈদ-উল- আযহার তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে।

আরও পড়ুন  'তাণ্ডব' শুরু করেছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ