- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সৌদির আরামকো তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় আবারও ড্রোন হামলার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ হামলার তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থাটি।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে আজকের হামলাটি একটি ড্রোন পরিচালিত হামলা ছিল এবং এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  'নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট' নিয়ে প্রকাশিত সংবাদে ক্ষোভ প্রকাশ

এর আগে গত সোমবার আরেকটি ড্রোন হামলার কারণে কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

তবে সেদিনের হামলাটি ইসরায়েল থেকে করা হয় বলে আন্তর্জাতিক খবরে নিশ্চিত করা হয়েছে।

এদিকে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া ২টি মিসাইল ও ১০টি ড্রোন ভূপাতিত করেছে তারা।

অন্যদিকে, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে ঘোষিত ৩ দিনের কর্মসূচী স্থগিত করেছে ইরান।

আরও পড়ুন  বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় নজর রাখছে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি

বুধবার (৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শেষকৃত্যের অনুষ্ঠানসূচী পরবর্তীতে আবার জানানো হবে।