ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল এবং ছাত্রলীগের কর্মীরা।

শনিবার (২৯ এপ্রিল) সকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কাটা শুরু করেন তিনি।

রাশেদুল ইসলাম রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রান্তিক কৃষকদের ধান কাটা সহ অন্যান্য সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করছি। আশপাশের এলাকায় কোনো কৃষকের যদি ধান কাটার প্রয়োজন দেখা দেয় আমাদের জানালে আমাদের নেতা-কর্মীরা তাদের ধান কেটে দিয়ে, মাড়াই করে সহায়তা করবে, প্রয়োজনে কৃষি উপকরণও সরবরাহ করবো।

আরও পড়ুন  ব্যবসায়ীকে মারধরের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

আমি আরো ধন্যবাদ জানাই বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা ভাইকে।

ধান কাটার এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক রাশেদুল আলম জিসান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এস এম মহিউদ্দিন, উত্তর জেলা ছাত্র লীগের উপ-সম্পাদক তানভীর ইভান, রানা, সুমন, মিশু, রাহাত, রাশেদ, ঈশান, নেজাম, সবুজ পরিবেশ আন্দোলনের কাজী নিজাম প্রমুখ।

আরও পড়ুন  সন্দ্বীপে দুর্ধর্ষ ডাকাতি, হামলায় শিশু-নারীসহ একই পরিবারের আহত ৩

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ