- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর নেতা সৌমেন ঘোষকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে  বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৌমেন ঘোষ চিকনদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দিজেন্দ্র লাল ঘোষ বাড়ির আশিষ ঘোষের পুত্র। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য।

আরও পড়ুন  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রযেছে।

গতকাল শুক্রবার সকালের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।