- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

হাটহাজারীর নাজিরহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে পৌরসভার আলমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ঝিনু বড়ুয়া (৭০) উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৮নং ওয়ার্ড সুবল মিস্ত্রী বাড়ির চিত্ত বড়ুয়ার স্ত্রী। তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জননী।

আরও পড়ুন  মোংলায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত চালক

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ঝিনু বড়ুয়া মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে ছিলেন।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই মহিলা পরিবারের অগোচরে ঘর থেকে বেড়িয়ে রেলপথে যাতায়াতের সময় নাজিরহাট থেকে চট্টগ্রামগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে তার মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ জানান, আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন  ফরিদপুরে বাস থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ছিনতাই