ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে নেতাকর্মী ও সমর্থকদের ভালবাসায় সিক্ত হলেন এম এ সালাম

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-আংশিক বায়েজিদ) আসনে নৌকার মনোনয়ন পেয়ে হাটহাজারীতে পৌঁছে নেতাকর্মী ও সমর্থকদের ভালবাসায় সিক্ত হলেন সাবেক চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এবং উত্তর জেলা আ.লীগের সভাপতি এম এ সালাম।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কয়েক শতাধিক গাড়ির বহর নিয়ে হাটহাজারী পৌঁছালে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন  নবাবপুর মোহাম্মদিয়া মার্কেটে আগুন

নৌকা মনোনয়ন পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে এম এ সালাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন পাশাপাশি আমি হাটহাজারী ও আংশিক বায়েজিদের সকল নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি নির্বাচিত হলে হাটহাজারী ও আংশিক বায়েজিদ মানুষের সেবায় পূর্বের মত নিজেকে নিয়োজিত রাখবো।

আরও পড়ুন  চান্দগাঁওয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ১৪ নারী-পুরুষ আটক

এম এ সালাম বলেন, হাটহাজারীতে কাঙ্কিত উন্নয়ন হয়নি। হাটহাজারীবাসীর প্রত্যাশা পূরন হয়নি। এবার সময় এসেছে পরিবর্তনের।

এসময় বক্তারা এম এ সালামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বক্কর সিদ্দীকিসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে মালিক ও সাবেক মেম্বারকে অর্থদন্ড

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ