ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে নতুন লুঙ্গি পরা নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী বদিউল আলম সোহাগ স্ত্রী রিনা আক্তার(৩৩)কে গলা টিপে হত্যা করেছে। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন স্বামী বদিউল আলম সোহাগকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৫টার দিকে উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খন্দকিয়া এলাকার খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সাব ইন্সেপেক্টর মো. শরিফ।

নিহত রিনা আক্তার একই এলাকার জহুর আলম সওদাগরের পুত্রবধূ। তাদের সংসারে দুইটি কন্যাসন্তান রয়েছে। বদিউল আলম সোহাগ পেশায় একজন অটোরিকশা চালক।

আরও পড়ুন  জর্ডানে মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান: সিএনএন

পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বদিউল আলম সোহাগ নতুন লুঙ্গি পরে বের হতে চাইলে তার স্ত্রী রিনা আক্তার তাকে বাধা প্রদান করে। এর জের ধরে রিনাকে গলা টিপে হত্যা করে তার স্বামী বদিউল আলম সোহাগ। এসময় তার ছোট মেয়েকে হত্যার চেষ্টা করে। ঘটনার পর বদিউল আলম সোহাগ বাড়ির আশেপাশে ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কয়েকটি ঘরের জানালা ভেঙ্গে ফেলে।

আরও পড়ুন  কলাপাতা কাটা নিয়ে ভাইয়ের হাতে বোন খুন, গ্রেপ্তার ৩

স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহমদ বলেন, বদিউল আলম সোহাগ ছোটকাল থেকে মানসিক ভারসাম্যহীন। বছরের প্রায় সময় পাগল থাকে। এপর্যন্ত সে তিনটি বিয়ে করে, প্রথম ও দ্বিতীয় স্ত্রী মানসিক ভারসাম্যহীনের কারণে তাকে তালাক দিয়ে চলে যায়। তৃতীয় স্ত্রী রিনা আক্তারের সাথে সংসার চলাকালে প্রায়সময় স্ত্রীকে বিভিন্ন অজুহাতে মারধর করতো। আজকেও তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে। থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে এবং এসময় সোহাগকেও আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন  বিআরটিএ'তে দুদকের অভিযান, ৪ দালালসহ ৩ কর্মচারী আটক

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বদিউল আলম সোহাগ তার স্ত্রী রিনা আক্তারকে মারধর ও গলাটিপে হত্যা করেছে। ঘটনার খবর পেয়ে এসআই শরীফ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা রুজু করেছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ