ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীর ধলইয়ে আগুনে পুড়ে ৪টি বসতঘর ছাই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ভয়াবহ আগুনে ৪টি বসতঘর পুড়ে ছাই। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (৯ জুলাই) সন্ধ্যার পর উপজেলার ধলই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেলায়েত আলী সওদাগরের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শাহজাহান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন  চন্দনাইশে কাভার্ডভ্যানের ধাক্কায় তরুণী নিহত

স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউপি সদস্য নাসির জানান, হঠাৎ করেই বসতঘর থেকে ধোয়া উঠতে দেখে তারা বাইরে বেরিয়ে আসেন। কিন্তু ততক্ষণে মোহাম্মদ আলম, মোহাম্মদ তৈয়ব আলী, মোহাম্মদ সুজন, ওমর ফারুক রনি, শাহ আলমের ঘর পুড়ে যায়। ৪ পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫ থেকে ২০ লাখ টাকা।

আরও পড়ুন  সংসদ ভবন এলাকায় ছুরিকাঘাতে কিশোর নিহত

স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, আগুনে ৪টি বসতঘর একেবারে পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ