রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে) উপজেলার পৌরসদরে হোটেল জামানের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আরজেএফ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি কে,এম মঞ্জুরুল হক জাহেদ এর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- আরজেএফ’র উপদেষ্টা, বাংলাদেশ সংবাদ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস এম জামাল উদ্দিন।
সভায় নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা দেয়া রাষ্ট্রের কর্তব্য। সারাদেশে অব্যাহতভাবে সাংবাদিক নির্যাতন, খুন, গুম হলেও রাষ্ট্র এ বিষয়ে প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ না করে অন্ধের ভূমিকা পালন করছে। আরজেএফ নেতৃবৃন্দ সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেছেন। তৃনমূল সাংবাদিকদের কাজের নিরাপত্তা ও সাংবাদিকদের কল্যানে আরজেএফ এর মতো সাংবাদিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।সভায় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানানো হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্টাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আতাউর রহমান মিয়া, আরজেএফ হাটহাজারী উপজেলার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শ্যামল নাথ, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিন উদ্দিন মহিন, দৈনিক খোলাকাগজ পত্রিকার প্রতিনিধি অরুন বৈষ্ণব এবং বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।