ঢাকা, -

আলোচিত সংবাদ

হাসপাতালে ভর্তি ডা. জাফরুল্লাহ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন তিনি।

শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তাঁর চিকিৎসার দেখভাল করছেন। বাকিটা আল্লাহ ভরসা। এই মুহূর্তে সকলের দোয়া খুবই দরকার। আজ জুমার নামাজে দেশবাসীর নিকট আমরা দোয়া প্রার্থনা করছি। নিশ্চয়ই আল্লাহ অতীতের মত এবারও আমাদের দোয়া শুনবেন। আমরা শ্রদ্ধেয় ডা. জাফরুল্লাহ চৌধুরী, আমাদের বড় ভাইকে সুস্থ দেখতে চাই। আমিন।

আরও পড়ুন  ৬ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

এই বিষয়ে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী অবস্থা গুরুতর। তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তাকে বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ছাড়াও দেশের অন্যান্য চিকিৎসকরাও দেখভাল করছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ