- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হোটেল ‘দ্য পেনিনসুলা’ থেকে পোল্যান্ড নাগরিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের অভিজাত হোটেল দ্য পেনিনসুলা থেকে একজন পোল্যান্ড নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) সকালে নগরীর জিইসি মোড়ের এই হোটেলটির ৯০৫ নং কক্ষের বিছানায় পড়ে ছিল তার মরদেহ।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নোবেল চাকমা।

নোবেল চাকমা বলেন, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হোটেল থেকে থানায় খবর দেয়া হয়। আমরা রুমের দরজা খুলে ভেতরে ঢুকি। তাকে বিছানার একপাশে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন  ব্রিকস সম্মেলন: তারেক রহমানের আমন্ত্রণপত্রে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি ব্যবহার করেনি ভারত

ওই বিদেশি নাগরিক ৯০৫ নম্বর কক্ষে উঠেছিলেন। তাঁর মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। প্রথমিকভাবে আলামত দেখে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে জানান এ পুলিশ কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাগরিকের নাম  ZDZISLAW MICHAL CZERYBA। বয়স ৫৮ বছর। তিনি পোল্যান্ডের নাগরিক ছিলেন। ঢাকার ‘বিগ স্টার’ নামে বায়ার কোম্পনিতে চাকরি করেন।

আরও পড়ুন  কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

গত ২৪ ফেব্রুয়ারি তিনি চট্টগ্রামে এসেছিলেন সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টসের পণ্যের মান নিরীক্ষণ করতে।