ঢাকা, -

আলোচিত সংবাদ

৩৫ লাখ টাকার বালু চুরি: সাতকানিয়ার চরতী ইউনিয়নের চেয়ারম্যান বরখাস্ত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহল্লাহ চৌধুরী। তিনি চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর শ্যালক। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁর জিম্মায় থাকা ৩৫ লাখ টাকার বালু চুরি হয়। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে যথাসময়ে অবহিত না করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

আরও পড়ুন  নারীদের অধিকার কোনো দয়া নয়, বরং এটি সাংবিধানিক: মীর হেলাল

এর আগে গত ২০ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান-এর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মোবাইল কোর্টের আদেশ প্রতিপালন না করাসহ অর্পিত সরকারি দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি সম্পদের ক্ষতি সাধন করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

আরও পড়ুন  চট্টগ্রামের সল্টঘোলা রেলক্রসিংয়ে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ

চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীর উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। এ অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ সংঘটিত করায় মো. রুহুল্লাহ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হলো।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ