ঢাকা, -

আলোচিত সংবাদ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১২ পুলিশ সুপার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) হয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা।

সোমবার (০৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- সিএমপির উপকমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডিএমপির মুহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, এ বি এম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

আরও পড়ুন  কক্সবাজার থেকে ৬৫০ কিমি দূরে গভীর নিম্নচাপটি

সেই সঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার এবং খুলনা অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমানকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।

আরও পড়ুন  অস্ত্রোপচারের সময় দুর্ঘটনার দায় চিকিৎসকের: স্বাস্থ্যমন্ত্রী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ