ঢাকা, -

আলোচিত সংবাদ

ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এটাই তার ১০ম বারের মতো ইসরায়েল সফর ও ১১তম মধ্যপ্রাচ্য সফর।

গাজা যুদ্ধ শেষ, পুনর্গঠন এবং ইরানসমর্থিত লেবাননভিত্তিক হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের সমাপ্তি এবং ইসরায়েলে ইরানের হামলার পর ইসরায়েল কীভাবে এর জবাব দেবে এসব নিয়ে আলোচনা করতে সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফরে মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন  নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সুশীলা

এছাড়া ব্লিনকেন লেবাননের রাজধানী জর্ডান ও কাতারের রাজধানী দোহায় যাবেন বলেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এবং ইসরায়েলভিত্তিক দ্য জেরুজালেম পোস্ট এ খবর জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এটিই ছিল তার ১০তম ইসরায়েল সফর।

আরও পড়ুন  ইসরায়েল'র ৪ 'চরমপন্থী' ও ২ প্রতিষ্ঠানের ওপর ইইউ'র নিষেধাজ্ঞা

ব্লিনকেন সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফর করার অংশ হিসেবে প্রথমে তিনি ইসরায়েল গেলেন। এরপর সেখান থেকে জর্ডান ও কাতার যাবেন এবং শুক্রবার পর্যন্ত সেখানেই অবস্থান করবেন।

হামাস নেতা সিনওয়ারকে হত্যার পর মধ্যপ্রাচ্য জুড়ে হামাস, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের ভয়াবহতা বেড়েছে, তা প্রশমিত করতে মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য অ্যান্টনি ব্লিনকেনের।

এছাড়া গাজায় যুদ্ধ শেষ, বাসিন্দাদের নিরাপত্তা, ত্রাণ সহায়তা, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সমাপ্তি বিষয়ে আলোচনা করবেন ইসরায়েল, লেবানন ও কাতারের নেতাদের সঙ্গে।

আরও পড়ুন  লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক জিয়ার বৈঠকের সম্ভাবনা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ