ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার।

সোমবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে এ ৩ জনকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি হাবিবুর রহমান। আটককৃতরা বিভিন্ন মামলার এজহার নামীয় আসামী বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আটকৃতরা হলেন- মাদার্শা ইউনিয়নের মৃত সুনিল মল্লিকের পুত্র অসীম মল্লিক, মির্জাপুর ইউনিয়নের মৃত নুরুল আবছারের পুত্র আবদুল মতিন রুবেল ও চারিয়া এলাকার নুরুল আলমের পুত্র ইব্রাহীম রানা।

আরও পড়ুন  চট্টগ্রামে নতুন ভিসা সেন্টার চালু করেছে ভারতীয় হাইকমিশন

থানা সুত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত এজহার নামীয় আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গোপন সংবাদে ভিত্তিতে আটক করা হয়। দীর্ঘদিন গ্রেফতার এড়াতে পলাতক ছিল।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  গ্রীন লাইনের চলন্ত বাসে আগুন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ