ঢাকা, -

আলোচিত সংবাদ

মিরসরাইয়ে সড়কের পাশে পড়েছিল অজ্ঞাতনামা নারীর মরদেহ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারীর আনুমানিক বয়স (৩৫)।

রবিবার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসাইন ইমু বলেন, সকালে কাজে যাওয়ার সময় মহাসড়কের পাশে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই নারীর মাথা ছিন্নভিন্ন অবস্থায় ছিল। মনে হচ্ছে, দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়েছে। কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না। বেশভূষায় অনেকটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। পরে খবর দিলে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন  উখিয়ার মরিচ্যাবাজার থেকে ২০ রোহিঙ্গা আটক

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়ে নাম-পরিচয়হীন নারী পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, মহিলাটি মানসিক ভারসাম্যহীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর জানান, ওই নারীর মাথা একেবারে থেতলে গেছে। সম্ভবত ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  হাটহাজারীর মাদার্শায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ