ঢাকা, -

আলোচিত সংবাদ

সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৫

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের সাতকানিয়ায় ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ সময় এলাকাবাসীর ধাওয়ায় ডাকাতরা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় পাল্টা গুলিতে ৫জন এলাকাবাসী আহত হন।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সাতকানিয়ার ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর গণপিটুনিতে দুজন মারা গেছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহতদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে। যেটি থানা থেকে লুট করা বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  আন্দোলনে বিএনপি'র সহযোগিতা অব্যাহত থাকবে: মির্জা ফখরুল

ঘটনার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। একপক্ষ জানিয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে থাকে কতিপয় ক্যাডাররা। সোমবার দিবাগত রাতে নেজামদের ছনখোলা এলাকায় ডেকে নিয়ে যায় একটি পক্ষ। আধিপত্য বিস্তার নিয়ে সাতকানিয়ায় প্রভাবশালী একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের দু’পক্ষের মধ্যে প্রথমে গোলাগুলি হয়। পরবর্তীতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে একটি পক্ষ তাদের ওপর হামলা করে। এসময় নিহতরাও গুলি ছোড়েন। তবে একপর্যায়ে গণপিটুনিতে তারা নিহত হন।

আরও পড়ুন  হাটহাজারীতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী আটক

আরেকপক্ষের দাবি, একদল ডাকাতকে স্থানীয় জনতা ঘিরে ফেললে তারা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে স্থানীয়দের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর জনতা দুজনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যান।

চমেক হাসপাতাল কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে আনা হয়েছিল। তাদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে তাদের আবার পার্কভিউতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন  সীতাকুন্ডে সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় আটক ২ চোর

ওসি জাহিদুল ইসলাম বলেন, নিহত একজনের কাছ থেকে একটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। ধারণা করছি, অটোরিকশায় করে ডাকাতরা এসেছেন। নিহত দুজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। গুলিবিদ্ধ ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ