ঢাকা, -

আলোচিত সংবাদ

পতেঙ্গায় স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে স্বামী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় গার্মেন্টস শ্রমিক স্ত্রীকে খুনের পর পালিয়ে গেছে স্বামী। মরদেহ উদ্ধারের পর এমনটাই  ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে স্টিলমিল খাল পাড় এলাকার চেয়ারম্যান গলির এক বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

পতেঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর

পতেঙ্গা থানা সূত্রে জানা যায়, তানজিনা বেগম (২৩) নামের ওই নারীর বাড়ি নেত্রকোণার নান্দাইল উপজেলায়।

স্বামী ও ভাইকে নিয়ে এনামুলের বিল্ডিংয়ের নিচ তলায় ভাড়া বাসায় থাকতেন। তারা গার্মেন্টসে চাকরি করতেন। পারিবারিক কলহের জেরে তানজিনাকে খুন করে স্বামী পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। রাতে তানজিনার ভাই বাসায় এসে ঘর তালাবদ্ধ দেখে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে বাসায় ঢুকে তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন  নির্বাচন স্থগিত শেরপুর-৩ আসনে

পতেঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ওই নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহতের ভাই মামলা করেছেন।

হত্যাকাণ্ডের পর থেকে নারীর স্বামী পলাতক। তাকে ধরতে অভিযান চলছে জানান ওসি মো. শফিকুল ইসলাম।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ