ঢাকা, -

আলোচিত সংবাদ

সিলেটের ওসমানীতে বিমানের চাকা ব্লাস্ট, বন্ধ ফ্লাইট উঠানামা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে একটি বিমানের চাকা ব্লাস্টের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাকা ব্লাস্ট হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ।

বিমানে ১৪৮ জন যাত্রী ছিলেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এ ঘটনার পর সিলেট ওসমানী বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট উঠানামা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন  রোজার প্রথম দিন কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

মো. হাফিজ আহমদ বলেন, দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোইং ৭৩৭ বিমানের বিজি ৬০২ নম্বরের ওই ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১ হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। তাৎক্ষণিক বিমানটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।

আরও পড়ুন  বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেয়া হলো ৪৪ জলকপাট

তিনি আরও জানান, এসময় কিছুটা আতংক ছড়িয়ে পড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। রানওয়েতে রেখে বিমানের চাকা মেরামত চলছে। পরে সেটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে বলেও জানান তিনি। বর্তমানে অন্যান্য ফ্লাইটও উঠানামা বন্ধ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওসমানী বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ ছিল।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ