ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে কেএনএফ’র আরও ১৩ হাজার ইউনিফর্ম জব্দ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য তৈরি সন্দেহজনক আরও প্রায় ১৩ হাজার ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ এই অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসব পোশাক পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কেএনএফ-এর জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  শীর্ষ সন্ত্রাসী কুত্তা সেলিম আটক

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা কিছু বলতে পারছি না।

এই ঘটনায় পাহাড়তলী থানায় মামলার প্রস্তুতি চলছে। বায়েজিদ বোস্তামী থানার একজন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে পুলিশ জানিয়েছে।

এর আগে, গত ১৭ মে একই এলাকার একটি পোশাক কারখানা ‘রিংভো অ্যাপারেলস’থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করেছিল গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়, প্রায় দুই কোটি টাকার চুক্তিতে পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ’র জন্য এসব ইউনিফর্ম তৈরি হচ্ছিল।

আরও পড়ুন  সনদ বাণিজ্যকান্ডে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

সে ঘটনায় গ্রেপ্তার করা হয় কারখানার মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে। বাকি দুজন হলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা রাঙামাটির কাপ্তাই উপজেলার মংহলাসিন মারমার কাছ থেকে পোশাক তৈরির অর্ডার এনেছিলেন বলে পুলিশ দাবি করেছে। সেই মামলাটি দায়ের করা হয় সন্ত্রাসবিরোধী আইনে। বাদী ছিলেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন।

আরও পড়ুন  ফটিকছড়িতে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

গত দুই সপ্তাহে চট্টগ্রামে এ ধরনের সন্দেহজনক পোশাক জব্দ করার ঘটনা ঘটেছে এ নিয়ে তিনবার। গত ২৬ মে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদাম থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করে পুলিশ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ