ঢাকা, -

আলোচিত সংবাদ

জাবেদের গোপন নথির সন্ধানে অভিযান, খালি হাতেই ফিরলো দুদক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তির নথিপত্রের সন্ধানে তাঁর ব্যক্তিগত চালকের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদকের অভিযান পরিচালনাকারী দল পৌঁছানের পূর্বেই ঘর থেকে গুরুত্বপূর্ণ নথি ‘সরিয়ে ফেলায়’ খালি হাতেই ফিরতে হয়েছে দুদক কর্মকর্তাদের।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন।

দুদক সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই সহযোগী মো. আব্দুল আজিজ ও উৎপল পালকে আটকের পর জিজ্ঞাসাবাদে দুদক জানতে পারে সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামানের ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়িতে নথিপত্র লুকিয়ে রাখা হয়েছে। নথিপত্র উদ্ধারে দুদক শুক্রবার রাতে উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালায়। এসময় কোন নথিপত্র এবং চালক ইলিয়াস তালুকদারকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী লাকী আকতার ও প্রতিবেশী সাহাব উদ্দিন তালুকদারের স্ত্রী ঝুমা আকতারকে আটক করে নিয়ে যায় দুদক। পরে কর্ণফুলী থানা পুলিশের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন  হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, অভিযান পরিচালনা করে এ সময় কোন নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা যায় অভিযানে যাওয়ার আধঘন্টা আগেই ঘর থেকে বিভিন্ন নথিপত্র সরিয়ে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান বলেন, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান। হাতে আসা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে কাজ চলছে। তদন্তের স্বার্থে এমুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়।

আরও পড়ুন  ফটিকছড়িতে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা: চেয়ারম্যান ইকবাল হোসেন

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, দুদক অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করে পরবর্তীতে থানায় হস্তান্তর করে এবং পরিবারের জিম্মায় ওই দুই নারীকে দিয়ে দিতে বলেন।

এদিকে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে গেলো বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ মো. আবদুর রহমানের আদালতে ইন্টারপোলের রেড নোটিস জারি করতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন  চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রেস্টুরেন্টে, বাবুর্চি আহত প্রাণ গেলো কিশোরের

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ