ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামের দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

রবিবার (২৩ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের (সাবেক শিক্ষক হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়) এবং আবিদুল হাসান ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।

আরও পড়ুন  চট্টগ্রামে পূজামণ্ডপের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে দেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি (চট্টমেট্টো-থ ১৩-৮২২৪) দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন  সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ১, আহত ৭

এতে ঘটনাস্থলে রাহাত এবং চমেক হাসপাতালে নেয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে তাদের মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে,পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আরও পড়ুন  সাম্য হত্যার বিচার চাইলেন সারজিস আলম

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ