ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যান।

গত শনিবার তোবগে ঢাকা পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এ সময় বিমানবন্দরে গার্ড অব অনার ও তোপধ্বনির মাধ্যমে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুন  পুলিশের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পৃথকভাবে তার সঙ্গে বৈঠক করেন।

শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই পক্ষ বাণিজ্য, যোগাযোগ-সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তোবগের সফর সঙ্গী ছিলেন- ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং দেশটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ