ঢাকা, -

আলোচিত সংবাদ

কেরানীগঞ্জের বাবুবাজারে আগুন লাগা ভবন থেকে ৪২ জনকে উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। আগুন লাগা ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া অন্তত ৪২ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন ফায়ার ফাইটাররা।

শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই, ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন  খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িতে হামলা, আহত অন্তত ৫

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত ‘জমেলা টাওয়ার’ নামের একটি ১২ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন  বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এখন পর্যন্ত ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

তিনি আরও বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন  কক্সবাজার-১ আসনে নৌকা ও ধানের শীষ সবার সমর্থন পাব: ইবরাহিম

এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ