ঢাকা, -

আলোচিত সংবাদ

দেশে ফিরছেন তারেক রহমান, করেছেন ট্রাভেল পাসের আবেদন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশে ফেরার প্রক্রিয়ায় বড় অগ্রগতি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য অবশেষে আবেদন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কূটনৈতিক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, ট্রাভেল পাসের প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে তা যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান। দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর তার দেশে ফেরার সম্ভাবনা ঘনিয়ে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এ পদক্ষেপ।

আরও পড়ুন  বান্দরবানে সোনালী ব্যাংকের অস্ত্র-টাকা লুট, ম্যানেজারকে অপহরণ

তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে চলমান জল্পনার মধ্যেই এ আবেদনকে গুরুত্বসহকারে দেখছেন পর্যবেক্ষকরা। দলীয় মহলেও এ খবর উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি করেছে।

তদন্ত ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রাভেল পাস প্রদান করা হবে বলে সূত্রে জানা গেছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ